বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবিতে নির্বাচন কমিশনে মানববন্ধন, সিইসি বরাবর স্মারকলিপি


রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবির বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস)। মানববন্ধন শেষে পর্যবেক্ষকদের ন্যূনতম আর্থিক সহায়তা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আবেদন প্রক্রিয়া সহজ করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়।

১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ 

নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবিতে নির্বাচন কমিশনে মানববন্ধন, সিইসি বরাবর স্মারকলিপি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্বাচন পর্যবেক্ষকদের ৩ দফা দাবির বাস্তবায়নে আজ (১ ফেব্রুয়ারী) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন  করা হয়েছে নির্বাচন পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস)। মানববন্ধন শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইওএস - এর নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইলেকশন অবজার্ভার সোসাইটি নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত নির্বাচন পর্যবেক্ষক সংস্থাসমূহের সর্ববৃহৎ জোট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন সারা দেশের ৩০০ আসনে প্রায় ৫৫ হাজার পর্যবেক্ষকের তালিকা অনুমোদন দিয়েছে, যার মধ্যে ইওএস-এর অধীনে রয়েছে প্রায় ৩৭ হাজার পর্যবেক্ষক।

সংগঠনের নেতারা জানান, অধিকাংশ পর্যবেক্ষক সংস্থা এবছর নতুন হওয়ায় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো তহবিল সংগ্রহ করা সম্ভব হয়নি। এ অবস্থায় পর্যবেক্ষকদের ন্যূনতম যাতায়াত, থাকা ও খাওয়ার ব্যয় বিবেচনায় না নেওয়ায় তারা হতাশ। স্মারকলিপিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য বাজেট বরাদ্দ থাকলেও স্থানীয় পর্যবেক্ষকদের জন্য কোনো আর্থিক সহায়তা না থাকাকে বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করা হয়।

এছাড়া নির্বাচন পর্যবেক্ষকদের কার্যক্রমে বাধা প্রদান করলে সেটিকে বেআইনি ঘোষণা করে দ্রুত পরিপত্র জারির মাধ্যমে পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে পরিচয়পত্র ও যানবাহনের স্টিকার সংক্রান্ত অনলাইন আবেদন প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় আবেদন সময়সীমা বাড়ানো এবং অফলাইন ব্যবস্থা চালুর দাবিও তোলা হয়।

স্মারকলিপিতে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। স্মারকলিপি প্রদানকালে ৫৩ টি পর্যবেক্ষক সংস্থার প্রধানগণ প্রধান নির্বাচন কমিশনার এর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়।

মানববন্ধনে অংশগ্রহন করে পাথওয়ে এর নির্বাহী পরিচালক মোঃ শাহিন বলেন, "নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে স্থানীয় পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো কোনো ধরনের আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া হাজার হাজার পর্যবেক্ষকের পক্ষে কার্যকরভাবে দায়িত্ব পালন করা কঠিন। আমরা নির্বাচন কমিশনের কাছে কোনো অযৌক্তিক দাবি করছি না, বরং ন্যূনতম সহায়তা ও সুরক্ষার বিষয়গুলো দ্রুত বিবেচনার অনুরোধ জানাচ্ছি।"

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইলেকশন অবজার্ভার সোসিটির সভাপতি মো. ইকবাল হোসেন হীরা, প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম আপ্পি এবং সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।