খাল-নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
২১ মে ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
বরগুনার আমতলী উপজেলার বৃহত্তম হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে খুরিয়ার খেয়াঘাট-নোমরহাট আঞ্চলিক সড়ক থেকে ছোনাউঠা হয়ে কলাপাড়া উপজেলার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের টিয়াখালী ব্রিজ সংলগ্ন সিক্সলেন সড়ক পর্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াপদা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে নির্মিত তিন কিলোমিটার পাকা সড়কের অধিকাংশ অংশ বর্তমানে ভেঙে গর্তে পরিণত হয়েছে। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। অন্যদিকে বাকি তিন কিলোমিটার কাঁচা রাস্তা বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে যায়।
এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধরা। বর্ষাকালে টানা তিন থেকে চার মাস শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়া ভাঙাচোরা রাস্তার কারণে কৃষিপণ্য বাজারজাত করতেও মারাত্মক সমস্যায় পড়ছেন কৃষকরা।
স্থানীয়দের দাবি, সড়কটি সংস্কার ও সম্পূর্ণ পাকা করা হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। একই সঙ্গে কৃষি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। এছাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও পায়রা বন্দর-এর সঙ্গে আমতলী ও গলাচিপা উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।
এদিকে দ্রুত সড়কটি পুনর্নির্মাণের দাবিতে চিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়-এর শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত রাস্তা সংস্কার ও সম্পূর্ণ পাকা সড়ক নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় জনসাধারণের প্রত্যাশা, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে সরকার।