মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস, পাটের ব্যাগ ও জুতা দেওয়ার ঘোষণা


দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

২২ এপ্রিল ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ 

সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস, পাটের ব্যাগ ও জুতা দেওয়ার ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী-বান্ধব করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি ব্যাগ এবং জুতা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আবুল কালাম-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমবে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশীয় পাটশিল্পকে উৎসাহিত করতে পাটের ব্যাগ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

এছাড়া দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনই সরকারের প্রধান লক্ষ্য।