বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন আমজাদ হোসেন
১৬ নভেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) গঠনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা-১ এর উপসচিব (অতিরিক্ত দায়িত্বে) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী সই করা নির্দেশনাটি রবিবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, হাইকোর্টে দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ৮ সেপ্টেম্বরের পরিপত্র—যেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক ও নিয়মিত কমিটি গঠনের জন্য ‘প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ)’ কার্যকর করা হয়েছিল—তা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেখানে ‘প্রবিধানমালা ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তার প্রতিনিধিকে সভাপতির দায়িত্বভার গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনার ফলে আপাতত নতুন কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ থাকবে এবং প্রশাসনিক তত্ত্বাবধান চলবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মাধ্যমে।