বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

১৩তম থেকে ১১তম গ্রেডে বেতন—সহকারী শিক্ষকদের দাবিতে অগ্রগতি


প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তিনি জানান, তার পরিবারের পাশে থাকবে সরকার। তিনি বলেন, ৯টি শিক্ষক সংগঠন আলোচনায় সন্তুষ্ট হলেও ভুঁইফোড় চারটি সংগঠন অযৌক্তিক আন্দোলন করছে।

১৮ নভেম্বর ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ 

১৩তম থেকে ১১তম গ্রেডে বেতন—সহকারী শিক্ষকদের দাবিতে অগ্রগতি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “১৩তম গ্রেডে থাকা সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেডের বেতন পান, সে জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।”

এ সময় সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নেওয়া ফাতেমা আক্তারের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি। উপদেষ্টা জানান, সরকার তার পরিবারের পাশে থাকবে।

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট হলেও ভুঁইফোড় চারটি সংগঠনের সদস্যরা অযৌক্তিকভাবে আন্দোলনে নেমেছেন। এসব সংগঠন শিক্ষকদের ভুল পথে পরিচালিত করে অযথা ভোগান্তিতে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।