বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ভূমিকম্প আতঙ্কে স্কুল বন্ধ নয়: প্রস্তুতির ওপর জোর দিলেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা


ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতেও দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আতঙ্ক সৃষ্টির বদলে সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২৩ নভেম্বর ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ 

ভূমিকম্প আতঙ্কে স্কুল বন্ধ নয়: প্রস্তুতির ওপর জোর দিলেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রবিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ী চৌবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “ভূমিকম্প যেকোনো সময় হতে পারে। তাই আতঙ্ক ছড়িয়ে বিদ্যালয় বন্ধ নয়, বরং সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতিই নিতে হবে। বিদ্যালয়গুলোকে ইতোমধ্যে সতর্কতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। মামলাজনিত জটিলতার কারণে এসব পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।

ডা. বিধান পোদ্দার বলেন, “মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা কাজ করছি। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক করা হবে। এরপর যেসব পদ খালি হবে সেগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।”