জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ আগস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
বহুল প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘আওয়ারাপান ২’ সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করেছে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ৯টি সংশোধনের শর্ত পূরণের পর ছবিটিকে ‘ইউএ ১৬+’ সনদ দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেন্সর বোর্ডের সুপারিশ অনুযায়ী ছবির মোট ৯টি অংশে পরিবর্তন আনা হয়েছে। এসব সংশোধনের পর সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১৪০ মিনিট ২০ সেকেন্ড। সম্পাদনার অংশ হিসেবে প্রায় চার মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয়েছে এবং আরও প্রায় ২০ সেকেন্ডের কিছু দৃশ্য ও বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছে। হিন্দি ভাষায় নির্মিত সিনেমাটিতে ইংরেজি সাবটাইটেলও সংযুক্ত রাখা হয়েছে।
সেন্সর বোর্ডের নির্দেশনা অনুযায়ী ছবিতে মাদক সেবন ও শিশু পাচারবিরোধী সচেতনতামূলক বার্তা সংযোজন করা হয়েছে। পাশাপাশি ধূমপান ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন দৃশ্যে প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্কবার্তা প্রদর্শনের নির্দেশও বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়া কয়েকটি সংলাপ থেকে অশালীন শব্দ বাদ দেওয়া হয়েছে এবং সহিংস কিছু দৃশ্যের তীব্রতা কমানো হয়েছে। বিশেষ করে একটি মারামারির দৃশ্যের হিংস্রতা প্রায় ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে বলে জানা গেছে।
সব ধরনের সংশোধন সম্পন্ন হওয়ার পর সিবিএফসির ছাড়পত্র পাওয়ায় ‘আওয়ারাপান ২’ আগামী ১৪ আগস্ট ২০২৬ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।