মিরপুরে ডিবির জালে ‘শ্যুটার জাকির’, দুই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জোহেইরি মোলা দোমিঙ্গেস এর আগে মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫-এর খেতাব জেতেন। জাতীয় পর্যায়ের সেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সুবাদে এবার বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
ফ্যাশন ও মডেলিং জগতে সফল জোহেইরি কেবল একজন মডেলই নন। তিনি একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করে আসছেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। শনিবার জমকালো সমাপনী আয়োজনে তার মাথায় নীল রঙের মুকুট পরিয়ে দেন বিদায়ী মিস ওয়ার্ল্ড ও থাইল্যান্ডের সুন্দরী ওপাল সুচাতা চুয়াংস্রি।
মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মধ্য দিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে প্রতিনিধিত্ব করবেন জোহেইরি। একই সঙ্গে বিশ্বজুড়ে মিস ওয়ার্ল্ডের বহুল পরিচিত ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারাভিযানের মুখ হিসেবেও কাজ করবেন তিনি। এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।
বিশ্বের বিভিন্ন দেশের ১১১ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে ডোমিনিকান রিপাবলিকের জন্য বিশ্বসুন্দরীর মুকুট এনে দিলেন জোহেইরি মোলা দোমিঙ্গেস।