শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত


দেশের আটটি জেলার ওপর দিয়ে শুক্রবার দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ 

দুপুরের মধ্যে ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দুপুরের মধ্যে দেশের আটটি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টিরও আভাস রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।