বুধবার, ৮ জুলাই, ২০২৬

ঢাকাসহ ১৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৭ জুলাই ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ 

ঢাকাসহ ১৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্ক বার্তা অনুযায়ী, আজ দুপুরের মধ্যে দেশের যেসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে, সেগুলো হলো:

উত্তর ও মধ্যাঞ্চল: রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ঢাকা।

দক্ষিণ ও পশ্চিমাঞ্চল: ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী।

পূর্ব ও পূর্বাঞ্চল: ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।নদীবন্দরের সতর্কতার পাশাপাশি আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য আবহাওয়ার একটি পূর্বাভাস দেওয়া হয়েছে:

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে ভারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।