বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা


দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি। সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নৌবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

২৬ আগস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ 

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে পাঁচ অঞ্চলের নৌবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতার পরিপ্রেক্ষিতে এসব এলাকার নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। বিশেষ করে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় নদীপথে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।