সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স
৩ জুলাই ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সারা দেশে সাড়ে তিন মাস ধরে চলমান হামের প্রকোপে গত এক দিনে আরও ৫ শিশুর প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেই হামের তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ ৩ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন এবং বাকি ৬৩৬ জন শিশু মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব টেস্টের মাধ্যমে ১৩৯ শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে আরও ৯৬৮ শিশুর শরীরে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৭ জন।
গত ১৫ মার্চ দেশে প্রথম হামের রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত (৩ জুলাই) দেশে মোট সন্দেহভাজন বা উপসর্গযুক্ত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জনের শরীরে। গত সাড়ে তিন মাসে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো হামের প্রতিষেধক টিকা নিশ্চিত না করায় পরিস্থিতি এমন রূপ নিয়েছে। সংক্রমণ ও জটিলতা এড়াতে শিশুদের দ্রুততম সময়ে টিকা দেওয়া এবং উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।