কাফরুলে গুলি: অপপ্রচারের অভিযোগ, আব্বাস আলীর সুনাম ক্ষুণ্নের চেষ্টা
২৭ জুলাই ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শর্তসাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিলের পর বিষয়টি পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে হাসপাতালটি সরেজমিন পরিদর্শন করে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং আপিলের বিষয়বস্তু মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছিল।
তদন্ত শেষে কমিটি যে প্রতিবেদন জমা দেয়, তা সন্তোষজনক বিবেচনা করে হাসপাতালের লাইসেন্স বাতিলের পূর্ববর্তী সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এর ফলে নির্ধারিত শর্ত মেনে হাসপাতালটি আবারও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে হাসপাতালটির জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান কঠোরভাবে অনুসরণ করা, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকারের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা বহাল থাকবে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা আদেশে হাসপাতালের নির্বাহী পরিচালককে সিদ্ধান্তটি জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছেও আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সরকার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্তসাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দিয়েছে।