পপির ‘পাপ’ মন্তব্যে বাপ্পারাজের খোঁচা, ‘বেকার হলেই মনে হয় আগে পাপ করেছি’
২ সেপ্টেম্বর ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০ জন রোগী।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম দুই দিনে মারা গেছেন ১০ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮০ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮ জন রোগী। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৪৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪০ জন। এছাড়া খুলনা বিভাগে ১৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ৯১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্ষা মৌসুমের সঙ্গে সঙ্গে দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর মশাবাহিত এ রোগ প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।