‘আমি ধর্ষিতার বাবা হতে চাইনি, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’-পল্লবীতে শিশু হত্যা মামলার রায় আজ
৮ জুন ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস সিটির উপকূলীয় এলাকায় এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। অগভীর উৎস হওয়ার কারণে ক্ষয়ক্ষতির তীব্রতা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের ফলে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এখনও অন্তত সাতজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে বড় ধরনের কোনো জলোচ্ছ্বাসের আশঙ্কা না থাকায় বেশিরভাগ সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জরুরি নির্দেশনা জারি করেছেন। তিনি বলেন,"সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে অবিলম্বে উপদ্রুত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।" একই সঙ্গে আফটারশক বা পরবর্তী কম্পনের ঝুঁকি এড়াতে উপকূল ও ঝুঁকিপূর্ণ অঞ্চলের জনগণকে দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।