পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, সেনা-পুলিশসহ নিহত ২৭
২৬ জুলাই ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে চলমান ছাত্র আন্দোলনের মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান রাহুল গান্ধী।
তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
রাহুল গান্ধী আরও বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং বর্তমান সরকারকে অপসারণের সময় এসে গেছে।
এদিকে, পদত্যাগের ঘোষণা দিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনের সুযোগ নিয়ে কোনো দেশবিরোধী শক্তি যাতে পরিস্থিতির অপব্যবহার করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস।