শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর মার্কিন পরিকল্পনা অনুমোদন দিল নিরাপত্তা পরিষদ


জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোসহ পুনর্গঠনের মার্কিন পরিকল্পনা অনুমোদন করেছে। ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, চীন ও রাশিয়া বিরত থাকে। প্রস্তাবে গাজা নিরস্ত্রীকরণ, সামরিক অবকাঠামো ধ্বংস এবং পুনর্গঠনে আন্তর্জাতিক অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, শান্তি বোর্ডের সভাপতি হবেন তিনি।

১৮ নভেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ 

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর মার্কিন পরিকল্পনা অনুমোদন দিল নিরাপত্তা পরিষদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনার মার্কিন পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার অনুষ্ঠিত ভোটে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের পক্ষে ১৩টি দেশ সমর্থন জানায়। চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে। খবর: আল-জাজিরা।

প্রস্তাবে বলা হয়, গাজা উপত্যকার পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলো শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গাজা নিরস্ত্রীকরণ এবং সামরিক অবকাঠামো ধ্বংসে “আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী” (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স) মোতায়েনের অনুমোদন দেওয়া হয়।

ভোটের পর এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি। তিনি এটি গাজায় স্থায়ী শান্তির দিকে একটি বড় অগ্রগতি বলে মত দেন।

প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি। তাদের মতে, পুনর্গঠন ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা আরও সুগভীর হবে।
তবে এই পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। তাদের অভিযোগ, প্রস্তাবটি গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব আরোপের প্রচেষ্টা, যা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ক্ষুণ্ন করবে।

এদিকে, প্রস্তাবটি ইসরায়েলেও তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এবং পুনর্গঠনের মাধ্যমে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে—যা দেশটির রাজনৈতিক অঙ্গনে মতভিন্নতা বাড়িয়েছে।