বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় সালেম পরিবারের বাড়িতে ইসরাইলি বিমান হামলা চালানো হয়। ওই হামলায় পরিবারের বহু সদস্য নিহত হন। সম্প্রতি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার অভিযানে অন্তত ৩০ জনের লাশ পাওয়া গেছে।
সংস্থাটির ধারণা, ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মরদেহ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রতিবেদনে বলা হয়েছে, সালেম পরিবারের বাড়িটিই ছিল গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের খুঁজে বের করতে শুরু করা সিভিল ডিফেন্সের সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান।
সিভিল ডিফেন্স জানায়, সীমিত সরঞ্জাম এর মধ্যে মাত্র একটি এক্সকাভেটর ব্যবহার করেই ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ সময়ে আহত হয়েছেন আরও এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি বাহিনীর একাধিকবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।