মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
৪ নভেম্বর ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
ব্যস্ত জীবনযাপনের কারণে অনেকেই পর্যাপ্ত ঘুম ছাড়াই দিন কাটাচ্ছেন—কেউ কাজের চাপে, কেউ বা দীর্ঘক্ষণ স্ক্রিনে সময় কাটিয়ে। কিন্তু চিকিৎসকদের মতে, এই অভ্যাস ধীরে ধীরে শরীরের জন্য তৈরি করছে গুরুতর ঝুঁকি।
নিউরোলজিস্ট ডা. রিতু ঝা জানান, গভীর ঘুমের সময় মস্তিষ্ক সক্রিয়ভাবে ‘গ্লিমফ্যাটিক সিস্টেম’-এর মাধ্যমে বর্জ্য প্রোটিন পরিষ্কার করে। ঘুমের অভাবে এই প্রক্রিয়া ব্যাহত হলে মস্তিষ্কে জমতে শুরু করে বিটা-অ্যামাইলয়েডসহ ক্ষতিকর উপাদান, যা স্মৃতিশক্তি হ্রাস ও ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়।
কার্ডিওলজিস্ট ডা. প্রভীন কুলকার্নির মতে, পর্যাপ্ত ঘুম না হলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এতে ক্ষুধা বাড়ে, ওজন বৃদ্ধি পায়, রক্তচাপ ও স্ট্রেস হরমোন করটিসলের মাত্রা বেড়ে যায়—যা দীর্ঘমেয়াদে হৃদরোগ, অনিয়মিত হার্টবিট ও হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্য অপরিহার্য। তারা সতর্ক করেছেন—ঘুমকে অবহেলা করলে এর প্রভাব হতে পারে দীর্ঘস্থায়ী ও কখনও কখনও প্রাণঘাতী।
সূত্র: হিন্দুস্তান টাইমস