বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১৫ জানুয়ারী ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বকের পাশাপাশি চুলও স্বাভাবিক তেল ও আর্দ্রতা হারাতে শুরু করে। ফলে চুল রুক্ষ হয়ে যায়, মাথার ত্বকে খুশকি দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে চুল পড়ার সমস্যাও বাড়ে। বিশেষজ্ঞদের মতে, এই সময় চুলের যত্নে একটু বাড়তি সচেতনতা জরুরি।
শ্যাম্পু ও ধোয়ার নিয়ম: শীতে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার চুল আরও শুষ্ক করে তুলতে পারে। তাই সপ্তাহে দুইবারের বেশি শ্যাম্পু না করাই ভালো। সালফেটমুক্ত ও মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গরম পানি দিয়ে চুল ধোয়া এড়িয়ে কুসুম গরম বা ঠান্ডা পানি ব্যবহার করাই উত্তম।
কন্ডিশনার ও হেয়ার মাস্ক: চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার শীতে খুবই জরুরি। এতে চুল নরম থাকে এবং জট কমে। সপ্তাহে একদিন ঘরে তৈরি হেয়ার মাস্ক- যেমন ডিম, দই ও মধুর মিশ্রণ, চুলে লাগালে প্রাকৃতিক পুষ্টি পাওয়া যায়।
তেল ব্যবহার অপরিহার্য: শীতকালে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন চুলে তেল দেওয়া উচিত। নারিকেল তেল, অলিভ অয়েল কিংবা বাদাম তেল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে। তেল হালকা গরম করে ম্যাসাজ করলে উপকার আরও বেশি পাওয়া যায়।
খাদ্যাভ্যাসেও নজর দিন: শুধু বাহ্যিক যত্ন নয়, চুল ভালো রাখতে পুষ্টিকর খাবারও গুরুত্বপূর্ণ। শীতকালে পর্যাপ্ত পানি পান করা, সবুজ শাকসবজি, ফল, ডিম ও বাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। ভিটামিন ‘ই’ ও ‘ওমেগা-থ্রি’ সমৃদ্ধ খাবার চুলের জন্য উপকারী।
টুপি ও স্কার্ফ ব্যবহারে সতর্কতা: শীতে ঠান্ডা থেকে বাঁচতে টুপি বা স্কার্ফ ব্যবহার করা হলেও দীর্ঘ সময় আঁটসাঁট কাপড় পরলে মাথার ত্বকে ঘাম জমে খুশকির সমস্যা বাড়তে পারে। তাই পরিষ্কার ও ঢিলেঢালা কাপড় ব্যবহার করা ভালো।
চুল বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যত্ন ও সঠিক অভ্যাস গড়ে তুললে শীতকালেও চুল থাকবে সুস্থ ও উজ্জ্বল। একটু সচেতন হলেই এ মৌসুমে চুলের বড় সমস্যাগুলো সহজেই এড়ানো সম্ভব।