জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
সরকার তিনজন সচিবকে নিজ নিজ দপ্তর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, নিয়মিত রদবদল ও প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নতুন সচিব নিয়োগের বিষয়ে শিগগিরই পৃথক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।