টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি নাজুক
১১ জুলাই ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
দেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তন ও চিকিৎসার সক্ষমতা বাড়াতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের এই উন্নয়ন পরিকল্পনাগুলো তুলে ধরেন। এর আগে তিনি ঢামেক ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, "স্বাস্থ্যখাতকে বিশেষ প্রাধান্য দিয়ে এবারের বাজেটে প্রায় ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।" চিকিৎসা সেবার মানোন্নয়নে খুব দ্রুতই সারা দেশে ৫ হাজার নতুন চিকিৎসক এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।
দেশের চিকিৎসকদের ওপর সাধারণ মানুষের আস্থা ফেরানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের চিকিৎসকদের মান অত্যন্ত ভালো। যদি আমরা রোগীদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে পারি, তবে প্রতি বছর বিদেশে চিকিৎসা বাবদ যে ৫ বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যাচ্ছে, তা সাশ্রয় করা সম্ভব হবে।"
বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী আধুনিক ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও সক্রিয় অবদান রাখার আহ্বান জানান।