কাফরুলে গুলি: অপপ্রচারের অভিযোগ, আব্বাস আলীর সুনাম ক্ষুণ্নের চেষ্টা
২৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় জরুরি প্রস্তুতি ও সমন্বয় জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া, উদ্ধার কার্যক্রম এবং সরকারের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জাতীয় পর্যায়ে একটি টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত, তাদের প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা তুলে ধরা হয়। জানা যায়, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত করে লক্ষ্যমাত্রা পূরণের উদ্যোগ নেওয়া হবে।
সভায় ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম তদারকির জন্য একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। রাজধানী ঢাকায় Humanitarian Staging Area (HSA) বা জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত লজিস্টিক কেন্দ্র স্থাপনের বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।