শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: দেশের ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ছাড়াল


ইসি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এ তালিকা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬.৪৮ কোটি, নারী ৬.২৮ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩৪ জন।

১৮ নভেম্বর ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: দেশের ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ছাড়াল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। খসড়া তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটারের মধ্যে

পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন

নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন

তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪ জন

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় যাচাই–বাছাই শেষে সংশোধিত ও হালনাগাদ তথ্য চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে।