বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৯ নভেম্বর ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের জন্য পোস্টাল ভোটার নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন ভবনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করলে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
ইসি জানায়, অ্যাপে নিবন্ধনের পর প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা টিক বা ক্রস চিহ্ন দিয়ে ব্যালট পূরণ করতে পারবেন। যেখানে শুধুমাত্র একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেসব আসনের ভোটাররা ‘না’ ভোট দেওয়ার সুযোগও পাবেন।
ধাপে ধাপে ১৪৮ দেশে এই নিবন্ধন কার্যক্রম চালানো হবে। আজ বুধবার থেকে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৫২ দেশে ১৯–২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলছে। উত্তর আমেরিকার ১৪ দেশ ও ওশেনিয়ার দুটি দেশে ২৪–২৮ নভেম্বর পর্যন্ত নিবন্ধন হবে। ইউরোপের ৪২ দেশের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। সৌদি আরবে নিবন্ধন চলবে ৪ থেকে ৮ ডিসেম্বর।
ব্যালট পাঠানোর খামের সঙ্গে একটি ঘোষণাপত্র যুক্ত থাকবে, যাতে ভোটারকে স্বাক্ষর করতে হবে। ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে সেই ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে।
প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা, দেশের ৭১টি কারাগারে থাকা বন্দি ও কয়েদিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তাদের জন্য পৃথক নিবন্ধন ব্যবস্থা রাখা হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব ও প্রবাসী ভোটার প্রকল্পের পরিচালক কে এম আলী নেওয়াজ জানান, মনোনয়ন যাচাই-বাছাই শেষে অ্যাপে প্রতিটি আসনের প্রার্থী ও প্রতীক দেখা যাবে। এরপর ভোটাররা ১১৯টি প্রতীকের মধ্যে পছন্দেরটিতে টিক বা ক্রস দিয়ে ভোট দিতে পারবেন।
প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ভোট দেওয়ার পর ব্যালট রিটার্ন খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিলেই তা নিরাপদে বাংলাদেশে পৌঁছাবে; কারণ ডাকমাশুল আগেই পরিশোধ করা আছে।
ইসি সূত্র জানায়, প্রায় ৫০ লাখ প্রবাসীকে ভোটাধিকার প্রয়োগের আওতায় আনা এ প্রকল্পের প্রধান লক্ষ্য।