বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
৫ ডিসেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা তথ্য প্রকাশের প্রেক্ষিতে সতর্কতা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, তফসিল ঘোষণার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই কেউ আগে থেকে তারিখ বললে তা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত হিসাব-নিকাশ এবং নিজ নিজ দায়িত্বে দেওয়া তথ্য।
তিনি গণমাধ্যমকে অনুরোধ করে বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে ইসি গণমাধ্যমের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করে।” বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে যে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে এবং ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হতে পারে—যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনাও চলছে।
এদিকে আগামী রোববার তফসিল চূড়ান্ত করতে আনুষ্ঠানিক বৈঠকে বসবে নির্বাচন কমিশন। একই সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনী বিষয়ক আলোচনার জন্য ইসি চিঠি পাঠিয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১০ ডিসেম্বর বেলা ১২টায় কমিশনের সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন।