বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৮ ডিসেম্বর ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ
২৭তম বিসিএস পরীক্ষা-২০০৫-এর মাধ্যমে প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পিএসসির সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা বিধি অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবেন।তবে প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো ধরনের বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার সরকার সংরক্ষণ করে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগসংক্রান্ত পরবর্তী আনুষ্ঠানিকতা সংশ্লিষ্ট দপ্তরসমূহ বিধি অনুযায়ী সম্পন্ন করবে।