মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সাংবিধানিক বিধান অনুযায়ী ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারিও থাকবে সাধারণ ছুটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

২২ জানুয়ারী ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ 

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি শ্রমিকদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি -টানা দুই দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রেস সচিব আরও জানান, সাংবিধানিক নিয়ম অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনও সাধারণ ছুটি থাকবে।

উপদেষ্টা পরিষদের সভা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আজকের সভায় মোট ১৩টি অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সম্পর্কিত রোহিত আইন খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়েও আলোচনা হয়।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরের প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পাশাপাশি জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬-এর খসড়ারও অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড-২০২৬ এবং বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট-২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের এসব সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালা প্রণয়নের অগ্রগতি তুলে ধরা হয়েছে বলে জানান প্রেস সচিব।