জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
২৫ জানুয়ারী ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
দীর্ঘ দুই মাসের স্থগিতাবস্থার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে সারাদেশে এ সেবা আবার কার্যকর করা হয়।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান থাকায় এতদিন এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ায় স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে পুনরায় এ সেবা চালু করা হয়েছে।
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদসহ সংশ্লিষ্ট কার্যক্রম শেষ হওয়ায় আজ থেকে সাধারণ নাগরিকদের জন্য এনআইডি সংশোধন সেবা আবার উন্মুক্ত করা হয়েছে।
এতদিন এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখার কারণ ব্যাখ্যা করে হুমায়ুন কবীর বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) সিস্টেম নিয়ে গুরুত্বপূর্ণ কাজ চলছিল। এ সময় এসব ভোটিং পদ্ধতির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের মাঠে প্রার্থীদের চূড়ান্ত করার প্রক্রিয়াও চলছিল, যা এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত রাখার অন্যতম কারণ ছিল।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনআইডিসংক্রান্ত ভুল তথ্য প্রদান বা তথ্য পরিবর্তনের অপচেষ্টা ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে এবার আবারও সাধারণ মানুষের জন্য এ সেবা চালু করা হলো।