বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

হামজাকে রেখেই ভিয়েতনাম ম্যাচের একাদশ ঘোষণা, অধিনায়ক সোহেল রানা


ইংল্যান্ড থেকে ভিয়েতনামে পৌঁছানোর পরই হামজা দেওয়ান চৌধুরীকে একাদশে রেখে দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজকের ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং অধিনায়কত্ব পেয়েছেন সোহেল রানা।

২৬ মার্চ ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ 

হামজাকে রেখেই ভিয়েতনাম ম্যাচের একাদশ ঘোষণা, অধিনায়ক সোহেল রানা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইংল্যান্ড থেকে গত পরশু ভিয়েতনামে পৌঁছানো হামজা দেওয়ান চৌধুরীকে রেখেই একাদশ ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে কয়েকটি পরিবর্তন এনেছেন স্প্যানিশ কোচ।

একাদশে জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলার মেহেদী হাসান শ্রাবণ, যিনি ক্লাবে নিয়মিত খেলতে না পারলেও আজ তাকে সুযোগ দেওয়া হয়েছে। ডিফেন্সে রয়েছেন অভিজ্ঞ শাকিল আহাদ তপু, তারিক কাজী এবং সাদ উদ্দিন।

দলের বড় পরিবর্তন হিসেবে একাদশে জায়গা হারিয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার পরিবর্তে আজ অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে সোহেল রানার হাতে। এছাড়া আগের ম্যাচে কার্ড জটিলতার কারণে খেলতে না পারা ফাহমিদুল ইসলাম আজ আবার একাদশে ফিরেছেন। আক্রমণভাগে থাকছেন সামিত সোম ও জায়ান আহমেদ, যারা প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করার দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে নতুন সমন্বয়ে মাঠে নামছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।