ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: ৪৮ ঘণ্টায় চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’
২৮ মার্চ ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (৩০ মার্চ) ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রথম ধাপে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়াভাতা প্রদান করা হবে।
শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে। একই সঙ্গে তাদের সম্মাননা হিসেবে প্রদান করা হবে বিশেষ ক্রীড়া কার্ড। বিভিন্ন প্রতিযোগিতায় পদক অর্জনকারী ক্রীড়াবিদদেরও বেতন কাঠামোর আওতায় এনে নিয়মিত ক্রীড়া ভাতা দেওয়া হবে। এর মাধ্যমে দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা বাড়বে বলে আশা করছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, দেশের ৪৯৫টি উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দখল হয়ে থাকা খেলাধুলার মাঠ উদ্ধারেও পরিকল্পনা হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সরকারের এ উদ্যোগকে দেশের ক্রীড়া খাতের উন্নয়ন ও ক্রীড়াবিদদের উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।