ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: ৪৮ ঘণ্টায় চুক্তি না হলে ‘সম্পূর্ণ ধ্বংস’
৩০ মার্চ ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী নতুন পরিসরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ১৯৭৬ সালে শুরু হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠানটি এক সময় দীর্ঘদিন বন্ধ থাকলেও বর্তমানে আবার চালু হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারা দেশে নতুন পরিসরে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
তিনি বলেন, বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ বা বিনোদনের বিষয় নয়; বরং সারা বিশ্বে ক্রীড়া এখন একটি স্বীকৃত পেশা। বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দলীয় ইশতেহারে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, যে খেলোয়াড় যে খেলায় ভালো করবে এবং যে খেলায় আনন্দ পাবে, সে যেন সেই খেলাটিকেই পেশা হিসেবে নিতে পারে- এমন পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করা খেলোয়াড়রা যাতে আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সে লক্ষ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে আনার কাজ শুরু হয়েছে।
তিনি আরও জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের ক্রীড়া খাতকে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।