জাকার্তায় ট্রেন সংঘর্ষ: নিহত অন্তত ৪, আহত বহু
৩০ এপ্রিল ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক গঠিত ১১ সদস্যের এডহক কমিটির বৈধতা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন। রিটে এডহক কমিটিকে অবৈধ ঘোষণা করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল তিন মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।
এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, তাদের গঠিত একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই এডহক কমিটি গঠন করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, নতুন এই কমিটি সাময়িকভাবে বিসিবির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। রিট আবেদনটি এখন হাইকোর্টের বিবেচনায় রয়েছে। আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত দেন, তা নিয়ে ক্রীড়াঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।