বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বিপিএলে ফিক্সিংয়ের সত্যতা পেল বিসিবি, চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে ওঠা ফিক্সিংয়ের অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক ও টিম ম্যানেজারসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তদের সাময়িকভাবে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে।
বিপিএলে ফিক্সিংয়ের সত্যতা পেল বিসিবি, চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এর ১২তম আসরকে কেন্দ্র করে ওঠা ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে তার সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ইনটেগ্রিটি ইউনিটের ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মোট চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তরা হলেন- ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ এবং টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অমিত মজুমদার এবং রেজওয়ান কবির সিদ্দিকী সরাসরি ম্যাচের ফলাফল বা ম্যাচের পরিস্থিতি নিয়ে বাজিতে অংশ নিয়েছিলেন। অন্যদিকে মো. লাবলুর রহমানমো. তৌহিদুল হক তৌহিদ-এর বিরুদ্ধে তদন্ত কাজে বাধা দেওয়া, তথ্য গোপন করা এবং প্রমাণ নষ্ট করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

বিসিবি জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং তাদের আপাতত সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা নিজেদের পক্ষে বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করতে পারবেন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলাকালে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে বিসিবি।

এদিকে বিপিএলের আগের তিনটি আসর- নবম, দশম ও একাদশ আসরে ম্যাচ-সংশ্লিষ্ট দুর্নীতি এবং বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের দায়ে সামিনুর রহমান-এর বিরুদ্ধে দীর্ঘমেয়াদি বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। বিসিবি সূত্র জানিয়েছে, সামিনুর রহমান নিজের অপরাধ স্বীকার করেছেন এবং বহিষ্কারাদেশ মেনে নিয়েছেন।