ভারত বিধ্বস্ত • প্রথম দেখাতেই ভারতের বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস থেকে শেষ মুহূর্তে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। ভারতীয় দলের কাছে লিখিত ক্ষমা চাওয়ার শর্ত নিয়ে আয়োজকদের সঙ্গে মতবিরোধের জেরেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের উত্তেজনার প্রভাব পড়ে সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টেও। আগের আসরে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ, যার মধ্যে একটি সেমিফাইনাল, বয়কট করেছিল ভারত চ্যাম্পিয়নস।
এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের WCL এ খেলতে অনাপত্তিপত্র (NOC) দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল, আগের ঘটনার জন্য ভারতীয় দলের কাছে লিখিত ক্ষমা চাইতে হবে। তবে আয়োজকরা সেই শর্ত মেনে নেয়নি।
এরপরই টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান চ্যাম্পিয়নস। আয়োজকদের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দলটি প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করেছে।
অদ্ভুত পরিস্থিতিতে টুর্নামেন্ট খেলতে এসেও মাঠে নামা হলো না শহীদ আফ্রিদি, শোয়েব মালিকদের দলের। সূচি অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এবারের অভিযান শুরু করার কথা ছিল।
এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস জানিয়েছে, প্রয়োজনীয় NOC না পাওয়ায় তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সম্মান করার কথাও জানিয়েছে দলটি। তবে বিশ্বজুড়ে সাবেক ক্রিকেট তারকাদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় নিজেদের প্রতিনিধিত্ব করতে না পারায় হতাশা প্রকাশ করেছে তারা।
৩ অক্টোবর শুরু হওয়া এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস আসর চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।