পরীমনির ক্ষোভ • এআই দিয়ে আপত্তিকর ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, চাইলেন বিচার
১৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
লা লিগায় নিজেদের শক্তিমত্তার জানান দিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দলের জয়ে বড় অবদান রেখেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি করেছেন জোড়া গোল।
রোববার (১৮ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও ধীরে ধীরে খেলায় আধিপত্য প্রতিষ্ঠা করে রিয়াল। ম্যাচের ২৯ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে স্বাগতিকদের এগিয়ে দেন আরদা গুলার।
এরপর ৩৬ মিনিটে জুড বেলিংহামের দারুণ ব্যাকহিল পাস কাজে লাগিয়ে নিজের দক্ষতায় ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে স্বাগতিকরা। ৬২ মিনিটে পেনাল্টি থেকে পানেনকা কায়দায় গোল করে নিজের দ্বিতীয়বারের মতো জালের দেখা পান এমবাপ্পে। এতে রিয়ালের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
ম্যাচের ৭৯ মিনিটে মানু বুয়েনোর গোলে ব্যবধান কমায় সেভিয়া। তবে দুই মিনিট পরই দুর্দান্ত একক প্রচেষ্টায় রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন দিয়োমান্দে। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দল।
এই জয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ২১, যা তাদের লিগ টেবিলের তৃতীয় স্থানে তুলেছে। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আর ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।
রিয়ালের সামনে এখন মৌসুমের অন্যতম বড় চ্যালেঞ্জ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো। আগামী ২৫ অক্টোবরের সেই মহারণের আগে সেভিয়ার বিপক্ষে এই বড় জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন সমর্থকেরা।