পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ মার্চ ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
ইরান-মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। যুদ্ধপরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের আকাশপথ বন্ধ ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত সাত দিনে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত ধাপে ধাপে এসব ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।
শুক্রবার (৬ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতগামী ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কিছু গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং অনেক এয়ারলাইন্স নিরাপত্তার কারণে ফ্লাইট স্থগিত বা বাতিল করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আকাশপথ নিরাপদ হলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।