শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

গুলশানে অভিযান চালিয়ে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার


ঢাকার গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার (৫ আগস্ট) রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

৬ আগস্ট ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ 

গুলশানে অভিযান চালিয়ে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকার গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

ডিএমপির গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে আটক করা হয়। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আখতারুজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ডিবি জানিয়েছে, মামলাগুলোর তদন্ত ও অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।