চিরনিদ্রায় শায়িত কারিনা হামিদ, গজারিয়ায় সম্পন্ন দাফন
২০ মে ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
হাম প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে- দেশের প্রতিটি অঞ্চলে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শতভাগ টিকাদান নিশ্চিত করা, হামের প্রকোপ বেশি এমন এলাকায় বিশেষ মেডিকেল টিম গঠন, জরুরি ওষুধ ও পুষ্টি সহায়তা প্রদান, সব সরকারি হাসপাতালে পৃথক ওয়ার্ড ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার কার্যক্রম চালানো।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সঠিক সময়ে যথাযথ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ না করা, টিকাদান কর্মসূচির স্থবিরতা এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণে হামে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রশাসনের যেসব সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা দৃশ্যমান নয়। আক্রান্তদের আইসোলেশন ও চিকিৎসা ব্যবস্থাপনাতেও উদাসীনতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিবৃতিতে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীদের হাম আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।