এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চায় একটি মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
২৮ নভেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে সরকার গঠনের অভিপ্রায় প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় ঢাকা–১৭ আসন আয়োজিত যুব–ছাত্র ও নাগরিক গণসমাবেশে তিনি বলেন, “দেশে বিভক্তি নয়, ঐক্য দরকার। জাতিকে যারা বিভক্ত করেছে, তারা জাতির বিরোধী শক্তি।”
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির রোজার আগে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণ যাদের ওপর আস্থা রাখে, তারাই নির্বাচিত হবে। “যদি জনগণ জামায়াতকে ক্ষমতায় বসায়, তবে আমরা কাউকেই বাদ দেব না। সব রাজনৈতিক দলকে নিয়ে দেশ গড়ার কাজ করব,” যোগ করেন তিনি।
সমাবেশে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান করলেও জামায়াতকে বাদ দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “আমরা দেশকে আর বিভক্ত দেখতে চাই না। যারা বিভক্তির রাজনীতি করে, তারা জাতির ক্ষতিকারক শক্তি।”
দুর্নীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জনগণের সম্পদ চুরি, দখলদারী, চাঁদাবাজির মতো কোনো সংস্কৃতি জামায়াতের নেই।” তিনি দাবি করেন, দেশে এখনো ফ্যাসিবাদের চিত্র স্পষ্ট, যা দুর্নীতি, দখলদারী, নারীর নিরাপত্তাহীনতা ইত্যাদির মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
দেশ পরিচালনায় নতুন চিন্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের সরকারের দায়িত্বশীলরা নিজেদের স্বার্থ নয়, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবেন। তিনি আরও বলেন, দেশের বিপুল খনিজ ও সমুদ্রসম্পদ থাকা সত্ত্বেও স্বাধীনতার পূর্ণ সুফল জনগণ পায়নি—এটিকে বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।
জামায়াত নেতা দাবি করেন, তাদের দল কখনো দেশ ছেড়ে পালায়নি। জেল-জুলুম, নির্যাতন সত্ত্বেও দেশের মাটি ছেড়ে না গিয়ে জনগণের পাশে ছিলেন। “এই দেশ, এই মাটি, এই মানুষই জামায়াতের শক্তি ও ভালোবাসা,” বলেন তিনি।