জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা টাকার পরিমাণ নির্ধারণে মেশিনে গণনার কাজ চলছে। প্রাথমিকভাবে তার কাছে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান বেলাল উদ্দিন। বিমানবন্দরে তল্লাশির সময় তার সঙ্গে থাকা ব্যাগে বিপুল পরিমাণ নগদ অর্থ ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া যায়। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
আটকের সময় ধারণ করা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা যায়, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। তিনি দবিরুল ইসলামের ছেলে এবং ঠাকুরগাঁও শালন্দা কলেজের একজন শিক্ষক। লাগেজে থাকা অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে এবং এগুলো তার গার্মেন্টস ব্যবসার অর্থ।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনের আগের দিন এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আটকের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।