পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
কর্পোরেট প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও দক্ষ করার লক্ষ্যে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল এর উদ্যোগে IDLC Finance PLC এর প্রোফেসনাল ড্রাইভারদের দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ পাথওয়ে হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা কর্মসূচিতে IDLC এর ৩৩ জন চালকদের জন্য নিরাপদ ড্রাইভিং কৌশল, ডিফেন্সিভ ড্রাইভিং, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন বিষয় নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নিরাপদ সড়ক আচরণ, যানবাহন পরিচালনার সময় ঝুঁকি কমানোর কৌশল এবং পেশাদার চালকের দায়িত্ব ও আচরণ বিষয়ে। প্রশিক্ষকরা চালকদের আধুনিক ড্রাইভিং পদ্ধতি এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্পোরেট প্রতিষ্ঠানের চালকদের দক্ষতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চালকদের মাঝে কর্পোরেট প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
পাথওয়ে'র নির্বাহী পরিচালক মোঃ শাহিন আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের চালকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এছাড়াও মোঃ শাহিন জানান, অসহায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধিতে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল।