শর্তসাপেক্ষে সম্পত্তি দানে আজীবন ভোগের অধিকার, বিল পাস
৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, শুধু সেসব বাসই রাস্তায় চলাচল করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আদালতে একটি আবেদন করা হয়েছিল।
আইনজীবী রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে। কোনো যানবাহন নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করলে সেটি আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এসব অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা। এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারবে না বলে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
বিআরটিএর আইনজীবী আরও বলেন, আদালত নির্দেশ দিয়েছেন- বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে। স্লিপার বাস চালানোর জন্য বিআরটিএর অনুমতি না থাকায় হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের কোনো অনুমতি দেননি। ফলে বিআরটিএর অনুমোদন ও নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য পূরণ না করে মহাসড়কে স্লিপার বাস চালানোর সুযোগ থাকছে না।