সোমবার, ৪ মে, ২০২৬

জুলাই আন্দোলনে নির্যাতিত ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের রুল


জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধার প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
জুলাই আন্দোলনে নির্যাতিত ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের রুল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা ২০৮ জন প্রবাসী জুলাই যোদ্ধার প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্ধারিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। শুনানি শেষে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে বিভিন্ন দেশে নির্যাতনের শিকার হওয়া ২০৮ জন প্রবাসীকে সরকার ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলনের সময় সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিকও রয়েছেন।

তিনি বলেন, এসব প্রবাসী আন্দোলনে ভূমিকা রাখার কারণে বিদেশে শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকে চাকরি হারিয়েছেন, কারাভোগ করেছেন এবং নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। এ পরিস্থিতিতে তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।

রুলে জানতে চাওয়া হয়েছে, এসব প্রবাসী জুলাই যোদ্ধার প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আদালত সংশ্লিষ্ট পক্ষগুলোকে রুলের জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।