পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২ জুলাই ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সিনেমা হল রোডের পাশে অবস্থিত "জব্বার স্টোর" নামক একটি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (০২ জুলাই ) ভোর সাড়ে ৬ টার সময়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত ও সফল অভিযানে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
দোকানের মালিক মোঃ জব্বার শেখ জানান, দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোকানে থাকা মালামাল ও নগদ টাকাসহ প্রায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে আশপাশের দোকানগুলো আগুন থেকে রক্ষা পেয়েছে।
উল্লেখ্য, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ৭ জন সদস্য ও একটি ইউনিট অংশগ্রহণ করে এবং প্রায় সাড়ে সাতটা সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দোকানটির পুরো অংশ পুড়ে যায় এবং দোকানের পাশে থাকা একটি দোকানে অল্প কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।