ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সব রাজনৈতিক দল যখন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোচ্চার, তখন দেশব্যাপী বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, আসন্ন জাতীয় নির্বাচন অনিশ্চিত ও প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এ অস্থির পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
গতকাল বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশজুড়ে অরাজক পরিস্থিতি চললেও সরকারের ভূমিকা এখন পর্যন্ত সন্তোষজনক নয়। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, সম্পাদক নূরুল কবীরের ওপর আক্রমণ, উদীচী ও ছায়ানটে অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনে হামলা এবং ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার মতো ঘটনাগুলো দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ।
মির্জা ফখরুল বলেন, ‘কাপুরুষোচিতভাবে শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি।’তিনি আরও বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারকে নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ কায়েম করতে চাইছে। সরকারের নাকের ডগাতেই এসব তৎপরতা চালানো হচ্ছে, যার ফলে দেশ-বিদেশে সরকার এবং দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই এত রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে আমরা ধ্বংস হতে দেব না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ও সামাজিক শক্তির বৃহত্তর ঐক্যের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত প্রস্থান এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করতে জাতীয় নির্বাচন আদায়ের সব শক্তিকে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।