শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের, বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসার প্রতিশ্রুতি


যে কোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে। পাশাপাশি কড়াইল বস্তির আবাসন সমস্যার স্থায়ী সমাধানে বাসিন্দাদের নামে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

২০ জানুয়ারী ২০২৬, ৮:১২ অপরাহ্ণ 

কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের, বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসার প্রতিশ্রুতি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

দোয়া ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া যে মা-বোনদের জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই মানুষগুলোকেই আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড ব্যবস্থা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। তবে সবকিছুই একমাত্র রাব্বুল আলামিনের রহমতের ওপর নির্ভরশীল। আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ হচ্ছেন রহমানুর রাহিম। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, রহম করেন, তাহলেই আমরা আমাদের কাজে সফল হতে পারবো।

কড়াইল বস্তির আবাসন সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আল্লাহ সুযোগ দিলে আপনারা যে থাকার কষ্ট করছেন, তা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে পরিকল্পিতভাবে উঁচু উঁচু ভবন নির্মাণ করা হবে। এই এলাকায় যারা বসবাস করেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট তৈরি করা হবে এবং সেই ফ্ল্যাটগুলো তাদের মালিকানায় দেওয়া হবে। বিএনপি সবসময়ই সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। কড়াইলবাসীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

দোয়া মাহফিলে কড়াইল এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।