মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আগস্টের ৯ দিনে ১১৪ কোটি ডলার রেমিট্যান্স দেশে


চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে ১২ কোটি ৬৯ লাখ ডলার করে প্রবাসী আয় এসেছে দেশে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার।

১১ আগস্ট ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ 

আগস্টের ৯ দিনে ১১৪ কোটি ডলার রেমিট্যান্স দেশে
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৬৯ লাখ ডলার প্রবাসী আয়। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৭ কোটি ৫০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪০০ কোটি ১০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩১৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত জুলাই মাসে দেশে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। কোনো নির্দিষ্ট অর্থবছরে এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।