ভারত বিধ্বস্ত • প্রথম দেখাতেই ভারতের বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে এসব ব্যাংকের এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), পয়েন্ট অব সেল (পিওএস) এবং কিছু কার্ড ও লেনদেনসেবা ব্যবহারে সাময়িক সমস্যা হতে পারে। তবে ব্যাংকভেদে সেবা বন্ধ থাকার সময় ও ধরন ভিন্ন হবে। নির্ধারিত সময়ের আগেই মাইগ্রেশনের কাজ শেষ হলে সেবাগুলো স্বাভাবিক হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর অংশ হিসেবে ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে।
তবে এতগুলো ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা সীমিত করার আগে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অসন্তোষ রয়েছে।
যেসব ব্যাংকের সেবা সীমিত
সিস্টেম মাইগ্রেশনের কারণে সাময়িকভাবে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সীমিত হওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ।
বিকল্প লেনদেনের সুযোগ
ব্যাংকগুলো এসএমএসের মাধ্যমে গ্রাহকদের সাময়িক সেবা বিঘ্নিত হওয়ার তথ্য জানিয়েছে। একই সঙ্গে জরুরি লেনদেনের জন্য বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, কিছু ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকতে পারে। এ ছাড়া অন্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং বিকাশ, নগদ ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন চালু থাকার কথা জানানো হয়েছে।
তবে নির্দিষ্ট কোন সেবা কোন ব্যাংকে বন্ধ থাকবে, তা ব্যাংকভেদে আলাদা হতে পারে। তাই লেনদেনের আগে নিজ ব্যাংকের নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা
ব্যাংক কর্মকর্তাদের মতে, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে সিস্টেম আপগ্রেড বা মাইগ্রেশনের সময় সাময়িকভাবে কিছু সেবা বন্ধ রাখা অস্বাভাবিক নয়। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের সেবা সীমিত থাকায় গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
বিশেষ করে জরুরি প্রয়োজনে এটিএম থেকে টাকা তোলা, দোকানে কার্ডের মাধ্যমে কেনাকাটা, অনলাইন পেমেন্ট কিংবা কিউআর কোড ব্যবহার করে অর্থ পরিশোধের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা।
এ পরিস্থিতিতে যাঁদের জরুরি লেনদেনের প্রয়োজন রয়েছে, তাঁদের আগেই বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো জানিয়েছে, সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো আবার স্বাভাবিকভাবে চালু হবে।