পরিকল্পিত আক্রমণ • মধ্যরাতে পরীমনির ফেসবুক লাইভ, গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
১১ নভেম্বর ২০২৬, ২:২১ অপরাহ্ণ
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে বিস্ফোরকদ্রব্য, মাদক, যানবাহন ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, লালবাগ বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে গুলশান বিভাগ থেকে ২৯ জন, উত্তরা বিভাগ থেকে ২২ জন এবং গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ জন গ্রেফতার হয়েছেন।
অভিযান চলাকালে উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ।
এ ছাড়া ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। অন্যান্য উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি বাস, পাঁচটি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।